
আব্দুল আউয়াল সরকার
নিজস্ব প্রতিবেদক : দক্ষ ও চৌকস বন কর্মকর্তা আব্দুল আউয়াল সরকার গত ৮ আগস্ট চট্টগ্রাম সার্কেলের বন সংরক্ষক হিসেবে যোগদান করেন। তিনি এখানে যোগদানের পূর্বে বগুড়া সামাজিক বনাঞ্চলের বন সংরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও), কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ডিএফও এবং চট্টগ্রামের বন ব্যবস্থাপনা ও পরিকল্পনা বিভাগের ডিএফও হিসেবেও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। মিষ্টভাষী ও সদালাপী এ বন কর্মকর্তা রাঙামাটি ঝুম কন্ট্রোল ডিভিশনের ডিএফও হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২২তম বন ক্যাডারের কর্মকর্তা।

