ঢাকাSaturday , 10 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

Link Copied!

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের ফকিরহাটে পিকআপের ধাক্কায় তানিয়া আক্তার (১০) নামের এক শিশু নিহত হয়েছে।
শনিবার দুপুরে বাগেরহাট-রুপসা পুরাতন সড়কের ফকিরহাট উপজেলার সিংগাতি নামক স্থানে একটি পিকআপের ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে। পরে ঘাতক পিকআপটিকে জব্দ করা গেলেও চালক ও হেলপারকে আটক করতে পারেনি পুলিশ।
তানিয়া ফকিরহাট উপজেলার বালিয়া ডাঙ্গা গ্রামের হিরণের মেয়ে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ বলেন, ‘যাত্রাপুর থেকে ফকিরহাট গামী একটি পিকআপ সিংগাতি নামক স্থানে পথচারী শিশু তানিয়াকে ধাক্কা দেয়। এতে সে গুরুত্বর আহত হলে স্থানীয়রা ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তানিয়াকে। কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষনা করেন। আমরা ঘাতক পিকআপটিকে জব্দ করেছি। পিকআপের চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।’