ঢাকাSaturday , 10 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে কঠোর নিরাপত্তা বলয়ে রাজশাহী

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : ঈদের ছুটিতে কঠোর নিরাপত্তা বলয়ে থাকবে রাজশাহী, জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) ।
ঈদের ছুটিতে আরএমপি’র পক্ষ থেকে নিজেদের বাসা-বাড়ি ও ব্যবসা-প্রতিষ্ঠানে নিরাপত্তায় কিছু পরামর্শও দেয়া হয়েছে।
এছাড়া মহানগরীতে সব ধরনের অস্ত্র, বিস্ফোরকদ্রব্য, পটকা, আতশবাজিসহ অন্যান্য ক্ষতিকারক ও দোষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করেছে আরএমপি।
ঈদ উল আজহার টানা ছুটিতে পুরো রাজশাহী মহানগরী জুড়েই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আরএমপি। এই সময়ে অনেকটাই ফাঁকা মহানগরীর নিরাপত্তা এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া হয়েছে। আরএমপির প্রতিটি জোনের উপকমিশনার (ডিসি), সহকারী কমিশনার (এসি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সতর্ক থাকতে বলা হয়েছে।
আরএমপি সদর দপ্তর সূত্রে জানানো হয়েছে, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে থানা, টহল ও সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ। প্রতিটি জোনের ডিসি এবং এসি এ নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় করবেন। ছুটিতে মহানগরীর প্রতিটি এলাকায় সংশ্লিষ্ট থানার একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে পুলিশ টহল দেবে। তাদের সহযোগিতা করবে সাদা পোশাকের পুলিশ।
বাসা-বাড়ির পাশাপাশি বিভিন্ন বিপণি বিতানেও এবার থাকবে পুলিশের কড়া নজর। এক্ষেত্রে বিপণি বিতানগুলোর নিজস্ব নিরাপত্তারক্ষীদের সঙ্গে সমন্বয় করে সেসব জায়গায় নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এ ছাড়া ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে রাতে বাড়ানো হবে পুলিশি টহল। ছুটি শেষে রাজধানীমুখি মানুষের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে বিভিন্ন বাস ও রেলস্টেশনে।
আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, এরই মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য মহানগর এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মহানগর পুলিশ কমিশনার হুমায়ূন কবীর এই নিষেধাজ্ঞা জারি করেছেন। এতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানানোও হয়েছে।
একইসঙ্গে যে কোন প্রয়োজনে স্থানীয় থানার সহযোগিতা নিতে মহানগর পুলিশ কন্ট্রোল রুমে অবহিত করতে মোবাইল নম্বর-০১৭৬৯-৬৯০৫১৬, টিঅ্যান্ডটি নম্বর- ০৭২১-৭৬০১৭০ অথবা জরুরি সেবা নম্বর-৯৯৯ (টোল ফ্রি) নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।