বরগুনা প্রতিনিধি : বরগুনায় ডেঙ্গু জ্বরে মজিবর রহমান মোল্লা (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহীন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সোহরাব উদ্দিন জানিয়েছেন, ৭ আগস্ট রাত দেড়টার দিকে মজিবর রহমানকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার ডেঙ্গু জ্বর হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় ৮ আগস্ট বিকেলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

