ঢাকাThursday , 8 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরের মণিরামপুরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই মকবুল হোসেন খুন হয়েছেন।
বৃহস্পতিবার পারিবারিক কলহের জেরে উপজেলার দেবিদাসপুর গ্রামে এই খুনের ঘটনা ঘটে। নিহত মকবুল ওই গ্রামের মৃত. মকছেদ আলী গাজীর ছেলে।
গ্রামবাসী জানায়, সকালে জমিজমা নিয়ে মকবুল ও তার ছোট ভাই মফিজুর রহমান এর মধ্যে বিরোধ বাধে। এক পর্যায়ে ছোট ভাইয়ের হাতে থাকা ধারালো অস্ত্র (গাছি দা) দিয়ে বড় ভাই মকবুলকে কোপ দেয়। এতে মকবুল হোসেনের পেটের উপরে পাজর কেটে গুরুতর জখম হয়। আহত মকবুলকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। তবে ঘাতক ভাই মফিজুর রহমানকে আটক করতে পারেনি পুলিশ। ছোটভাই মফিজুর রহমানকে আটকের জন্য অভিযান চলছে।