ঢাকাThursday , 8 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গরু ব্যবসায়ীকে হত্যা করে টাকা ছিনতাই

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : গরুর হাট থেকে ফেরার সময় গন্তব্যে পৌঁছে দেবার কথা বলে ট্রাকে উঠিয়ে বাবা ও চাচাকে বেঁধে যুবককে হত্যার পর আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার দিবাগত রাতে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কুখণ্ডী বাইপাস এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। খুন হওয়া যুবকের নাম জরিপ মৃধা (৩৬)। তিনি নাটোরের সিংড়া উপজেলার আলাল মৃধার ছেলে ও চাচা মোশাররফ হোসেন। তারা তিনজনই গরু ব্যবসায়ী। পুলিশ জরিপ মৃধার মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রাজশাহী কাটাখালী থানার ওসি জিল্লুর রহমান জানান, নাটোরের সিংড়া থেকে এরা তিনজন রাজশাহী মহানগরীর উপকণ্ঠ সিটি হাটে গরু কিনতে এসেছিলেন। তাদের কাছে প্রায় আড়াই লাখ টাকা ছিল। কিন্তু দামে পড়তা না পড়ায় হাট থেকে গরু না নিয়েই বুধবার রাতে বাড়ি ফিরছিলেন। কোন যানবাহন না পেয়ে তারা একটি ট্রাকের উঠে পড়েন। ট্রাকটি সিটি বাইপাস থেকে শাহমখদুম থানা এলাকায় পৌঁছালে আরও তিনজন ওই ট্রাকে ওঠে। এ সময় ওই তিন দুর্বৃত্ত জরিপের বাবা ও চাচাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। একপর্যায়ে মাথায় ধারালো অস্ত্র দিয়ে জরিপের মাথায় আঘাত করা হয়। এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার কাছে থাকা প্রায় আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে বিভিন্ন এলাকা ঘুরে কুখণ্ডী বাইপাস এলাকায় গিয়ে ওই তিনজনকে ট্রাক থেকে ফেলে দেয়া হয়।
এ সময় কাটাখালি থানার একটি টহল টিম ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তারা ওই তিনজনকে পড়ে থাকতে দেখে কাছে যায় এবং সব ঘটনা জানতে পারে। বর্তমানে জরিপের বাবা ও চাচা পুলিশি হেফাজতে রয়েছেন।
ওসি জিল্লুর রহমান আরো বলেন, যারা খুন-ছিনতাই করেছে, তারা সংঘবদ্ধ একটি চক্র। গভীর রাতে ট্রাক নিয়ে তারা ঘুরে বেড়ায়। তারা যাত্রী পারাপারের নামে লোক উঠিয়ে সুবিধাজনক স্থানে নিয়ে মারধর করে এবং টাকা ছিনতাই করে নামিয়ে দেয়। ঘটনার পর থেকে ওই ট্রাকটি খুঁজছে পুলিশ। এ ব্যাপারে বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় হত্যামামলা দায়ের করা হবে।