ঢাকাWednesday , 7 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুবককে কুপিয়ে হত্যা, পিতা জখম

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নে নাঈম শেখ (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হন নাঈমের বাবা হিরু শেখ (৫২)।
বুধবার ভোর রাতে উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের পয়েরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানান, রাতে নাইমের বাবা হিরু ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। এসময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তার চিৎকারে পুত্র নাঈম এগিয়ে এলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এতে প্রচণ্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই নাঈম মারা যায়। দুর্বৃত্তরা পালিয়ে গেলে গুরুতর জখম অবস্থায় বাবা হিরু শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম দীন ইসলামও বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেকুজ্জামান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশিরা নাঈমকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। সকালে নিহত নাঈমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।