ঢাকাWednesday , 7 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী নিহত

Link Copied!

যশোর প্রতিনিধি : জেলার শীর্ষ সন্ত্রাসী শিশির ঘোষ ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে যশোর-রাজগঞ্জ সড়কের কাবুলের ইটভাটা এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহত শিশির ঘোষ যশোর শহরের ষষ্ঠীতলা পাড়ার নিত্য ঘোষের ছেলে।
যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে শহরের সরকারি মুরগি ফার্ম এলাকা থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শিশির ঘোষকে বোমাসহ আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য বের হয়। যশোর-রাজগঞ্জ সড়কের ভাতুড়িয়ার কাবুলের ইটভাটা এলাকায় পৌঁছুলে শিশির ঘোষের বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। ঘটনাস্থলে শিশির ঘোষ নিহত হয়। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত শিশির ঘোষের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজীসহ ১৬টি মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।