ঢাকাTuesday , 6 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপহৃত সাংবাদিক সুনামগঞ্জে উদ্ধার

Link Copied!

সুনামগঞ্জ সংবাদদাতা : ঢাকার গুলশান এলাকা থেকে অপহৃত মোহনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মুশফিকুর রহমানকে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গৌবিনপুর গ্রাম সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ সড়ক থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে তাকে উদ্ধার করা হয়। মুশফিকুর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি থানার চরবোয়ালী ফকির বাড়ি। তিনি ঢাকার মিরপুর ১২ নং এলাকার ৪ নং রোডের একটি বাসায় বসবাস করতেন।
পুলিশ ও উদ্ধারকারীরা জানায়, মঙ্গলবার ভোরে গৌবিনপুর গ্রামের সড়কে তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে দৌড়াচ্ছিলেন। এ সময় গ্রামের মসজিদের ইমাম তাকে আশ্রয় দিয়ে এলাকাবাসী ও সদর থানার পুলিশকে খবর দেন। পরে সদর থানার এসআই জিন্নাতুল ইসলাম ও মোহনা টেলিভিশের স্থানীয় প্রতিনিধি কুলেন্দু শেখর দাস তাকে উদ্ধার করে সুনামগঞ্জর সদর হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেন। তার শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন জরুরি বিভাগের ডাক্তার।
গৌবিনপুর গ্রামের স্থানীয় গণমাধ্যমকর্মী ফুয়াদ মনি বলেন, গোবিনপুর এলাকায় স্থানীয় এক তাকে উদ্ধার করে সদর থানা পুলিশ ও মোহনাটিভির সাংবাদিককে খবর দেন।
মোহনা টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাস বলেন, গৌবিনপুর গ্রামের একটি মসজিদ থেকে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।
অপহৃত সাংবাদিক মুশফিকুর রহমান বলেন, ৩ আগস্ট গুলশান গোলচত্বর এলাকার হোটেলে তার মামার সঙ্গে নাস্তা খেয়ে তিনি মিরপুরের বাসায় যাওয়ার জন্য একটি বাসে ওঠেন। ওঠে দেখেন বাসটি মিরপুরের নয়। এক পর্যায়ে বাসের লোকজনের সঙ্গে কথা বলার সময় তারা মুখে পানি জাতীয় পদার্থ স্প্রে করে এরপর তিনি আর কিছু বলতে পারেননি। জ্ঞান ফিরলে তিনি বুঝতে পারেন তাকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা তাকে অনেক মারপিট করেছে এবং একপর্যায়ে গুলি করে হত্যার হুমকিও দিয়েছে। পানি খেতে চাইলে তাকে পানিও খেতে দেয়নি। গত কয়েকদিন তাকে কেক, পেয়ারা খেতে দিয়েছে। তার উদ্ধারের খবর পরিবারের কাছে জানানো হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার এসআই মো. জিন্নাতুল ইসলাম বলেন, পুলিশ ধারনা করছে যে তাকে কেউ অপহরণ করে এখানে ফেলে দিয়ে গেছে।
উল্লেখ্য, গত ৩রা আগস্ট বিকেলে মোহনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মুশফিকুর রহমান ঢাকার গুলশান এলাকায় তার মামার সাথে দেখা করে বাসে চড়ে মিরপুরের বাসায় ফেরার পথে নিখোঁজ হন। গতকাল সোমবার তাকে উদ্ধারের দাবিতে সুনামগঞ্জসহ সারাদেশে মানববন্ধন কর্মসুচি পালন করেন গণমাধ্যম কর্মীরা।