ঢাকাMonday , 5 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

Link Copied!

সাভার সংবাদদাতা : সাভারের আশুলিয়ায় গাড়ি চাপায় আলমগীর (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন৷
সোমবার সকালে আশুলিয়ার বাইপাইল ত্রিমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর টাঙ্গাইল জেলার বাসিন্দা। তবে বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, সকালে বাইপাইল ত্রিমোড়ে সড়ক পাড় হচ্ছিলেন আলমগীর। এসময় চন্দ্রাগামী দ্রুত গতির একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। মাথায় গুরুতর আঘাত ও প্রচুর রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে কিনা বা ময়নাতদন্তের জন্য পাঠানো হবে কি না তার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অজ্ঞাত গাড়িটিকে সনাক্ত করার চেষ্টা চলছে।