খুলনা প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া উপজেলার একটি মাছের ঘের থেকে সগির উদ্দিন হাওলাদার (৩৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ঘোনামাদার ডাঙ্গা ও আড়ংঘাটার সংলগ্ন একটি মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সগির দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ গ্রামের হাবিব হাওলাদারের ছেলে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিপ্লব বলেন, ঘোনামাদার ডাঙ্গার বিলের একটি ঘেরে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে- সে বিষয়ে পুলিশ বা তার স্বজনরা কিছু জানাতে পারেন নি।
সগিরের আত্মীয় মো. শামীম জানান, ওই এলাকায় প্রায় ৮ বছর ধরে জমি লিজ নিয়ে মাছ চাষ করতেন সগির। ঘের করার সুবাদে সেখানেই বসবাস করতেন তিনি।

