ঢাকাSunday , 4 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : জেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান কর্মসূচী পালন করা হয়েছে। সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ ও গোপালগঞ্জ পৌরসভা এ কর্মসূচী পালন করে।
রোববার সকালে সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এস এম দ্বীন ইসলাম ও সাধারণ সম্পাদক নিউটন মোল্লার নেতৃত্বে নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন ময়লা ও বন জঙ্গল পরিষ্কার করে।
অপরদিকে, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকুর নেতৃত্বে শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও সড়কে মশকনিধন ঔষধ স্প্রে করা হয়। এসময় ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়।
এসব অভিযানে পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলিমুজ্জামান বিটু, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর রোমান মোল্লা, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আতিকুর রহমান পিটু, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আল আমিন ইসলাম, মহিলা কাউন্সিলর সায়িদা আক্তার পাপিয়াসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।