ঢাকাSunday , 4 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে রবি (৩০) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরপাড়া সীমান্ত এলাকা থেকে পিঠে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করেছে বিজিবি।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রবি চিলমারী ইউনিয়নে হায়দারের চর গ্রামের জানু মন্ডলের ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, ‘একদল চোরাকারবারী ভারত থেকে চোরাপথে ১৫৭ সীমান্ত পিলার সংলগ্ন চরপাড়া সীমান্ত এলাকা দিয়ে গরু পাচার করছিল। ওই সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ৪৩ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ বাউসমারী ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রবি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় আর অন্যান্য চোরাকারবারীরা পালিয়ে আসে।’
তবে বিএসএফ’র গুলিতে রবি নিহত হওয়ার বিষয়টি অস্বীকার করেছে।
এদিকে, ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি বিজিবি কোম্পানির অধিনায়ক সুবেদার জাহাঙ্গীর আলম জানান, ‘নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের অভ্যন্তরীণ কোন্দলে প্রতিপক্ষের হামলায় রবি নিহত হয়েছেন।’