ঢাকাSaturday , 3 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

Link Copied!

নাটোর সংবাদদাতা : জেলার বাগাতিপাড়ায় ভিমরুলের কামড়ে তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র শাফি আহমদের (৫) মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে উপজেলার দয়ারামপুর তালতলা বিলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। শাফি উপজেলার তালতলা বিলপাড়া এলাকার চান মিয়ার ছেলে।
বাগাতিপাড়া ওসি সিরাজুল ইসলাম ও স্কুলের প্রধান শিক্ষক নিলীমা রানী বলেন, শুক্রবার দুপুরে খেলাচ্ছলে ভিমরুলের চাকে ঢিল ছুড়লে ভিমরুল কামড় দেয় শাফিকে। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলেও তাতে গুরুত্ব না দিয়ে শাফির স্বজনরা তাকে রাতে বাড়ি নিয়ে আসেন। রাতভর তীব্র যন্ত্রনায় কাতর শাফি শনিবার ভোর ৫টার দিকে মারা যায়।