ঢাকাThursday , 1 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছিটমহল বিনিময়ের চার বছর পূর্ণ

Link Copied!

কুড়িগ্রাম সংবাদদাতা : বাংলাদেশ ও ভারতের ১৬২টি ছিটমহল বিনিময়ের মধ্যদিয়ে হাজার হাজার মানুষের বন্দি জীবনের অবসান ঘটে ২০১৫ সালের ৩১ জুলাই।
কুড়িগ্রামে বিলুপ্ত ছিটবাসীরা নানা আয়োজনে ছিটমহল বিনিময়ের ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন করেছে ।
দিবসটি স্মরণে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিট দাসিয়ার ছড়ায় ৩১ জুলাই রাত ১২ টা ১ মিনিটে ৬৮টি মোমবাতি প্রজ্জলন করা হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাফর আলী, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান, ছিট বিনিময় সমন্বয় কমিটি দাসিয়ার ছড়া শাখার সভাপতি মো: আলতাফ হোসেন ।
১৯৭৪ এ ইন্দিরা-মুজিব চুক্তি ও ২০১১ সালে হাসিনা-মনমোহনের প্রটোকল স্বাক্ষর হয়। এরই প্রেক্ষিতে ২০১৫ সালের ৩১ জুলাই রাত ১২টা ১ মিনিটে ছিটমহল নামটির বিলুপ্তি ঘটে। মুক্তি মেলে দু’দেশের অভ্যন্তরে থাকা ১৬২টি ছিটমহলের প্রায় ৫১ হাজার মানুষের।
এরমধ্যে কুড়িগ্রাম জেলার অভ্যন্তরে থাকা ১২টি বিলুপ্ত ছিটমহল রয়েছে।