ঢাকাThursday , 1 August 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্কুলছাত্র হত্যার দায়ে ৩ আসামির মৃত্যুদণ্ড

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় ফারহান সাকিব নামের এক স্কুল ছাত্রকে হত্যার দায়ে ৩ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে মামলার অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদের আদালত এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কাজী সরওয়ার উদ্দিন, শহিদুল ইসলাম, মীর হোসেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির নাম হোসনে মোবারক রুবেল।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের পিপি একেএম সিরাজুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৫ সালের ৬ জুন মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার উত্তর মোবারকঘোনা এলাকায় পূর্ব শত্রুতার জেরে স্কুলছাত্র ফারহান সাকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় দায়েরকৃত মামলায় আদালত ৩ জন আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। একই মামলায় অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।