রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নতুন করে ১৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা ভর্তি হন। এ নিয়ে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৩৭ জন।
রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে ৪১ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। বুধবার পর্যন্ত ভর্তি হন আরো ১৯ জন। তবে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন ২৩ জন। ফলে এখন চিকিৎসাধীন ৩৭ জন।
এ ছাড়া রাজশাহী বিভাগের ৮ জেলায় এ পর্যন্ত ২৯৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি।

