ঢাকাWednesday , 31 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জবানবন্দি প্রত্যাহার চেয়ে মিন্নির আবেদন

Link Copied!

বরগুনা প্রতিনিধি : আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার আয়েশা সিদ্দিকা মিন্নি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যহার চেয়ে আবেদন করেছেন।
বুধবার বরগুনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে মিন্নির আবেদনটি পৌঁছে দেয়া হয়েছে। এর আগে মঙ্গলবার বরগুনার জেল সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনের মাধ্যমে তিনি পুলিশের কাছে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন।
জেল সুপার আনোয়ার হোসেন মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবারে মিন্নির আবেদন পত্রটি বরগুনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে পৌঁছে দেয়া হয়েছে।
মিন্নির পক্ষের আইনজীবী মাহবুবুল বারি আসলাম জানান, স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদনটি আজ (বুধবার) সকালে কারা কর্তৃপক্ষের মাধ্যমে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক সিরাজুল ইসলাম গাজীর আদালতে পৌঁছেছে। কিন্তু মামলার মূল নথি জেলা ও দায়রা জজ আদালতে থাকায় এ বিষয়ে আজ শুনানি হয়নি। পরে আদালত স্বীকারোক্তি প্রত্যাহার চেয়ে শুনানির জন্য ১৪ আগস্ট দিন ধার্য করেন।
এর আগে গত সোমবার (২২ জুলাই) একই আদালতে মিন্নির পক্ষের আইনজীবী ও জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুল বারী আসলাম মিন্নির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করলে আদালত ওই দিনই আবেদন খারিজ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে বলেন।
গত ১৬ জুলাই মামলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নিকে রিফাত হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করে পুলিশ। ১৭ জুলাই আদালতের হাজির করে রিমান্ড চাইলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ১৯ জুলাই আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মিন্নি। এরপর থেকেই মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর পুলিশের বিরুদ্ধে জোর করে বাধ্য করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ করে আসছেন।