ঢাকাSunday , 28 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে পিকআপ উল্টে নিহত ৪

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : জেলার চৌমুহনী বাজারে নির্মাণ শ্রমিকবাহী পিকআপ উল্টে ঘটনাস্থলে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরো ১৫ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকাল ৭টার সময় ফেনী থেকে নোয়াখালীর বেগমগঞ্জে যাবার পথে এই দুর্ঘটনা ঘটে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ জানান, বাংলাবাজারে বিল্ডিংয়ের ছাদ ঢালাই দেয়ার জন্য ১৯ জনের একটি দল পিকআপে করে যাওয়ার পথে চৌমুহনী সিঙ্গার শোরুমের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত আরো ১৮ শ্রমিককে উদ্ধার করে পাশ্ববর্তী বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নোয়াখালী জেনারেল হাসাপাতালের আবাসিক ডাঃ সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, তাদের হাসপাতালে আনার পথে তিনজনের মৃত্যু হয় এবং আরো নয়জন চিকিৎসাধীন রয়েছে।