ঢাকাSunday , 28 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর থেকে শিমু (১৮) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে শাহআলী থানা পুলিশ জানায়, শনিবার রাতে শাহআলী থানাসংলগ্ন এলাকার অ্যাভিনিউ মিরপুর-১ এর ‘বি’ ব্লকের ৩৩ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
শিমুর চাচা মো. সায়েমের দাবি, বাড়ির কেয়ারটেকারের ছেলে ও নাতি এ ঘটনায় জড়িত। কারাণ তারা শিমুকে উত্ত্যক্ত করত।
তিনি বলেন, ‘শনিবার বিকেলে গার্মেন্টস থেকে বাসায় ফিরে সবজি কাটছিল। রাতে ঘরের ভেতরে এসে দেখি সবজিগুলো এলোমেলোভাবে পড়ে রয়েছে। আর তার লাশ ফ্যানের সঙ্গে ঝুলছে’। শিমু আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তার চাচা।