ঢাকাSaturday , 27 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির খবর পাওয়া গেছে। শুক্রবার মধ্যরাতে কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে।
ডাকাতরা নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার বাড়িতে ঢুকে তার মা ও বোনকে বেঁধে ফেলে। এরপর ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
জামাল হোসেন মিয়া যমুনা গ্রুপেরও পরিচালক বলে জানা গেছে।
জামাল হোসেনের মা তালমা ইউপি চেয়ারম্যান দেলোয়ারা বেগম জানান, রাতে ১০-১২ জনের ডাকাত দল ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে ফেলে। ডাকাতরা আলমারি-আসবাবপত্র তছনছ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন সেট লুটে নেয়।
খবর পেয়ে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান পরিদর্শন শেষে জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করছে, লিখিত অভিযোগ পেলে সে মোতাবেক ব্যাবস্থা নেয়া হবে।