ঢাকাSaturday , 27 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে মিয়ানমারের প্রতিনিধি দল

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশে এসেছে মিয়ানমারের একটি প্রতিনিধি দল।
শনিবার সকাল পৌনে ১০টার দিকে প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে তারা ইনানীতে রয়েল টিউলিপ হোটেলের উদ্দেশ্যে রওনা হন। দুপুর ১২টার দিকে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এ ছাড়া রোহিঙ্গা নেতাদের সঙ্গে বৈঠক করবেন।=
মিয়ানমারের প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন কক্সবাজার ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দোজা নয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম সরওয়ার কামালসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
তিন দিনের সফরে এসেছে মিয়ানমারের প্রতিনিধি দল। আজ দুপুরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় আসবেন তারা। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
উল্লেখ্য যে, ২০১৭ সালের ২৪ আগস্টের পর থেকে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ১১ লাখের বেশি রোহিঙ্গা। এরপর দফায় দফায় চেষ্টা করেও প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যায়নি। আন্তর্জাতিক চাপের মুখে দ্বিতীয়বারের মত প্রতিনিধি দল পাঠালো মিয়ানমার।