ঢাকাSaturday , 27 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Link Copied!

যশোর প্রতিনিধি : জেলার শার্শায় ‘বন্দুকযুদ্ধে’ সুজন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার রাতে উপজেলার গোগা সীমান্তে এ ঘটনা ঘটে। সুজন বেনাপোল পোর্ট থানা এলাকার কাগজপুকুর গ্রামের মোস্তফা কামালের ছেলে।
যশোরের নাভারণ পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, রাতে বিজিবি ও পুলিশ উপজেলার গোগো সীমান্তে যৌথ অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ীরা তাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ-বিজিবি গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
এ সময় জব্দ করা হয় তিন বস্তা ফেনসিডিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।