ঢাকাSaturday , 27 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আনসার আল ইসলামের ৩ সদস্য আটক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর রূপনগর থেকে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট তাদের আটক করে। আটককৃতরা হলেন- আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া, কিবরিয়া, আহম্মদ আলী।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে রূপনগর আবাসিক এলাকার ২৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়ি থেকে তিনজনকে আটক করা হয়। এসময় দেশীয় অস্ত্র, বিস্ফোরণের ধ্বংসাবশেষ এবং বিপুল পরিমাণ জিহাদি বই জব্দ করা হয়।
অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মো. মাহিদুজ্জামান জানান, রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক তিনজনই আনসার আল ইসলামের সক্রিয় সদস্য।
তিনি বলেন, ‘পুলিশ অভিযানে গেলে আটকৃকতরা বিস্ফোরণ ঘটায় ও আক্রমণ করে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা সাত রাউন্ড গুলি করে। এতে একজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।