ঢাকাSaturday , 27 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ট্রাকচাপায় নিহত ৪

Link Copied!

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
শনিবার সকাল সোয়া ৮টার দিকে মঠখোলায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত চারজন হলেন-অটোরিকশা চালক শরীফ (৩৫), যাত্রী খোকন (৩০), রাজিয়া খাতুন (৭৫) ও অহিদ মিয়া (৩৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোরিকশাটি মঠখোলা বটতলা থেকে যাত্রী নিয়ে কটিয়াদী যাচ্ছিল। মান্দারকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত দুজনকে হাসপাতালে নিলে চিকৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৮৮৫৫৫) জব্দ করা হয়েছে। এ ছাড়া ট্রাকচালককেও আটক করা হয়েছে।