ঢাকাThursday , 25 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রগকাটা জলিলকে কুপিয়ে হত্যা

Link Copied!

পিরোজপুর সংবাদদাতা : জেলার ইন্দুরকানী উপজেলার শীর্ষ সন্ত্রাসী মো. জলিল হাওলাদার ওরফে রগকাটা জলিলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার দিবাগত গভীর রাতে ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ইন্দুরকানী মিল বাড়ি এলাকায় সতীশ চন্দ্র মন্ডলের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। মৃত আ. জলিল হাওলাদার ওরফে রগকাটা জলিল (৪৮) ইন্দুরকানী উপজেলার কালাইয়া গ্রামের মৃত মোহাম্মাদ আলী হাওলাদারের ছেলে।
জানা যায়, বুধবার রাতে দক্ষিণ ইন্দুরকানীর মিল বাড়ি এলাকায় সতীশ চন্দ্র মন্ডলের বাড়ির সামনে দুবৃর্ত্তরা আ. জলিল হাওলাদারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত জলিলের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় ডাকাতিসহ ৬টি মামলা এবং দেশের বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।
ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।