ঢাকাThursday , 25 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎস্পৃষ্টে ডিস ব্যবসায়ীর মৃত্যু

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাধিকা মল্লিক (৫০) নামে এক ডিস (ক্যাবল) ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে কোটালীপাড়া উপজেলার পীরারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাধিকা মল্লিক পীরারবাড়ী এলাকার রথিকান্ত মল্লিকের ছেলে ও তিনি ওই এলাকায় ডিস ব্যবসা করতেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান জানান, ডিস ব্যবসায়ী রাধিকা মল্লিক পীরারবাড়ী এলাকায় ডিস লাইনে সমস্যা দেখা দেওয়ায় লাইন ঠিক করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।