ঢাকাTuesday , 23 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : আড়াইহাজার উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সুরুজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশী প্রতিপক্ষ।
মঙ্গলবার সকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদি গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জেনারেল হাসাপাতালের মর্গে পাঠিয়েছে।
আড়াইহাজার থানার এস আই রাজু আহমেদ জানিয়েছেন, বগাদি গ্রামের আবেদ আলীর পরিবারের সঙ্গে তার প্রতিবেশী একটি পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে দুই পরিবারের মাঝে ঝগড়া হলে প্রতিপক্ষের লোকজন আবেদ আলীর ছেলে সুরুজ মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।