ঢাকাSunday , 21 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় পদ্মা নদী থেকে দুই লাশ উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পাবনার ঈশ্বরদী পদ্মা নদী থেকে ভাসমান দুটি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ১০ বছরের এক শিশু ও মাথাবিহীন এক যুবক রয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, রবিবার দুপুরে উপজেলার সারাঘাটে পদ্মা নদী মাথাবিহীন এক যুবকের লাশ এবং উপজেলার লক্ষিকুন্ড ইউনিয়নের বিলকেদার পদ্মা নদী থেকে ১০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় আরো এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরো জানায়, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। কে বা কারা কি কারণে তাদের হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।