ঢাকাSunday , 21 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে গৃহবধূ হত্যায় বিচার দাবি

Link Copied!

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় গৃহবধূ মরিয়ম আক্তারকে শ্বাসরোধ করে হত্যা ও গুমের সঙ্গে জড়িত সব আসামিকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
রবিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী অংশ নেন।
জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও দ্রুত মরিয়ম হত্যার বিচারের দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
এসময় বক্তব্য দেন- চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার, সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজিব সরকারসহ অন্যরা।
নিহত মরিয়ম আক্তার রায়পুরার চরাঞ্চলের চরআড়ালিয়া গ্রামের শাহ আলমের মেয়ে। অভিযুক্ত স্বামী রাসেল মিয়া একই গ্রামের নয়ন মিয়ার ছেলে।
প্রসঙ্গত, বিয়ের পরও একই গ্রামের এক নারীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল স্বামী নয়ন মিয়ার। প্রেমিকার সাথে সম্পর্ক ধরে রাখা ও বিয়ে করতে গত ৩ জুলাই স্ত্রী মরিয়ম বেগমকে গলায় গামছা প্যাঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর তার লাশ মেঘনা নদীতে কচুরিপানায় গুম করে রাখে স্বামী নয়ন ও তার সহযোগীরা। পরে পুলিশ নয়নকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার পরিকল্পনা ও হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে নয়ন। পরে আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।