ঢাকাSunday , 21 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়াবা কারবারি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

Link Copied!

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হোছন নামে তালিকাভুক্ত এক ইয়াবা কারবারি নিহত হয়েছেন। তিনি টেকনাফের হোয়াইক্যং সাতঘরিয়া পাড়া এলাকায় মৃত আনু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, শনিবার হোছনকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি মতে রবিবার ভোররাতে হোয়াইক্যং ইউপির পশ্চিম সাতঘরিয়া পাড়া সাকিরে শিয়াইল্যা ঘোনা নামক পাহাড়ের পাদদেশে ইয়াবার একটি চালান ধরতে যায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিরা পুলিশের উপর গুলি চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় হোছনকে কক্সবাজারে নেয়ার পথে তিনি মারা যান।
ওসি জানান, ঘটনাস্থল থেকে দুটি দেশীয় এলজি, নয় রাউন্ড তাজা গুলি, ১২ রাউন্ড খালি খোসা ও দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
নিহত হোছন একজন অস্ত্রধারী ও তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধ মাদক, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।