ঢাকাSaturday , 20 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার হররা গ্রামের এক মাঠের মধ্যে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। রফিকুল কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের মৃত: মহন মন্ডলের ছেলে।
পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ রফিকুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমসয় নিহত রফিকুলের কাছ থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার মধ্যরাতে পুলিশ সংবাদ পায় হররা মাঠে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধ চলছে। এমন সংবাদ পেয়ে পুলিশের একটি টহল দল সেখানে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে সবাই পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ রফিকুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর জানা যায়, নিহত রফিক প্রকৃত পক্ষে পরিবহন শ্রমিক পরিচয়ের আড়ালে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে।
তবে নিহতের স্ত্রী মিতা খাতুন (৩২) দাবি করেন, গত বৃহষ্পতিবার রাত ১২টায় কুমারখালী উপজেলার দুদকুমড়া গ্রামে শ্বশুর দাউদ আলীর বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় ডিবি পুলিশ পরিচয়ে হ্যান্ডকাপ লাগিয়ে ধরে নিয়ে আসে। এরপর থেকে থানা বা পুলিশ লাইনে খোঁজ করেও কোন সন্ধান পায়নি। রফিক একজন পরিবহণ শ্রমিক। একটি মাদক মামলায় দুই মাস হাজত খেটে গত ৯ জুনে জামিনে বের হয় সে।