ঢাকাSaturday , 20 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছেলে ধরা সন্দেহে গণপিটুনি, নারীর মৃত্যু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তর বাড্ডায় ছেলে ধরা সন্দেহে এক নারীকে গণপিটুনি দেয়া হয়েছে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
শনিবার সকাল ৯টার দিকে উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত নারীর বয়স ২৫ থেকে ৩০। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
বাড্ডা থানা পুলিশ জানিয়েছে, সকালে বোরকা পরিহিত তিন নারী উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকতে যান। এসময় তাদেরকে স্থানীয়রা ছেলে ধরা বলে সন্দেহ করে। পরে সেখান থেকে দুই নারী পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা এক নারীকে পিটুনি দেয়। এতে ওই নারী মারা যান।
বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই নারীর লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।