ঢাকাFriday , 19 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক উল্টে রোহিঙ্গা মা-ছেলে নিহত

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে ইট বোঝাই ট্রাক উল্টে রোহিঙ্গা মা-ছেলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কুতুপালং ডি-৫ ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সানজিদা বেগম ও তার ছেলে মো. ইয়াসির।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেখানে চাপা পড়ে পাঁচজন রোহিঙ্গা। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মা-ছেলেকে মৃত ঘোষণা করেন। বাকি আহত তিনজনকে চিকিৎসা দেয়া হয়েছে।