ঢাকাWednesday , 17 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিন্নিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ

Link Copied!

বরগুনা সংবাদদাতা : বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার দুপুর পৌনে ৩টার দিকে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশ তাকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার সকালে মিন্নিকে তার বাড়ি থেকে পুলিশ লাইন্সে নেয়া হয়। ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাত ৯টায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
রিফাত শরীফ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক হুমায়ুন কবির জানিয়েছেন, মিন্নিকে পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রিফাত হত্যার পরের দিন থেকে এ মামলার এক নম্বর সাক্ষী মিন্নির বাড়িতে পুলিশি নিরাপত্তা থাকলেও আজ সকালে তা উঠিয়ে নেয়া হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ করছেন, প্রভাবশালী আসামিদের বাঁচাতে মিন্নিকে ফাঁসানো হয়েছে।
২৬ জুন রিফাত শরীফকে বরগুনা সরকারি কলেজের প্রধান ফটকের সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরের দিন নিহতের বাবা বাদী হয়ে ১২ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় এর আগে ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে ১০ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার দুই নম্বর আসামি রিফাত ফরাজীসহ চারজন বিভিন্ন মেয়াদে রিমান্ডে রয়েছে।