ঢাকাWednesday , 17 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানের সড়ক যোগাযোগ চালু

Link Copied!

বান্দরবান সংবাদদাতা : বুধবার সকাল থেকে বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
১২দিনের টানা বর্ষণে প্লাবিত হওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বান্দরবান-চট্টগ্রামের সড়ক যোগাযোগ।
বান্দরবান জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ঝুন্টু দাশ জানান, গত ৮ দিন ধরে জেলার সাথে বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ বুধবার সকাল থেকে চালু হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বান্দরবান কেরাণীহাট সড়কের বাজালিয়ার বড়দোয়ার এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় গত ৯ জুলাই থেকে বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, ১৯৯৭ সালের পর বান্দরবানে এই ধরণের ভয়াবহ বন্যা আর দেখা যায়নি। বন্যার কারণে তিনদিন জেলায় বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকে। জেলায় বিশুদ্ধ জলের তীব্র সঙ্কট দেখা দেয়। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় নিত্য পণ্যের দাম তিন থেকে চারগুণ বেড়েছে।