ঢাকাTuesday , 16 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কলারোয়ায় ট্রাকের ধাক্কায় নারী নিহত

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় ট্রাকের ধাক্কায় কমলা রানী হালদার (৫২) নামে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর ৬টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কে কলারোয়া পৌর সদরের ঝিকরা হরিতলা পূজা মন্ডপের সামনে পুকুর ধারে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কমলা রানী কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের মৃত নিতাই হালদারের স্ত্রী। তিনি কলারোয়া মাছ বাজারে পানি দেওয়া ও মাছ পরিষ্কারের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো কমলা রানী সকালে বাড়ি থেকে কলারোয়া মাছ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই স্থানে পৌঁছালে যশোর থেকে আসা পাথরভর্তি ট্রাক ও সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকা পরিবহনের ক্রসিংয়ের সময় পাথরভর্তি ট্রাকটি পুকুর ধারে উল্টে যায়। এ সময় ট্রাকের ধাক্কা খেয়ে কমলা ঘটনাস্থলেই মারা যায়।
কলারোয়ায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনীর-উল-গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।