ঢাকাMonday , 15 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : জেলার ফকিরহাটে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় চালক নিহত ও হেলপার আহত হয়েছেন।
সোমবার ভোর ৩টার দিকে খুলনা মাওয়া মহসড়কের ফকিরহাটের মুলঘর এলাকায় এদুর্ঘটনা ঘটে। সাড়ে চারঘণ্টা চেষ্টার পর চালকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহত ট্রাক চালক কামাল খুলনার নুরনগর এলাকার ও আহত হেলপার শামিম টুটপাড়া এলাকার বাসিন্দা। আহত শামিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাসুদ সরদার জানান, সোমবার ভোর সাড়ে তিনটার দিকে মোংলা থেকে বিদ্যুতের সরমঞ্জাম নিয়ে বরিশালে যাবার পথে পণ্যবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এসময় এতে আটকা পড়ে চালক কামাল নিহত ও হেলপার শামিম আহত হন। পরে অনেক চেষ্টার পর কামালের মরাদেহ উদ্ধার করা হয় এবং আহত হেলপারকে হাসপাতালে পাঠানো হয়েছে।