ঢাকাMonday , 15 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাইয়ে ব্যর্থ হয়ে রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাত

Link Copied!

রাবি সংবাদদাতা : বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ছিনতাইয়ে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের পেছনে মাদার বখশ হল সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সাইদুর রহমান। সে ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের আবাসিক শিক্ষার্থী তিনি। আহতাবস্থায় তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, ক্যাম্পাসে প্রয়োজনীয় কাজ শেষে স্টেডিয়ামের পেছন দিয়ে হলে ফিরছিলেন তিনি। মাদার বখ হলের কাছাকাছি যেতেই তিন দিক থেকে ৯ জন ছিনতাইকারী তার পথরোধ করে। ছিনতাইকারীদের ২ জন তাকে ধরে রাখেন এবং একজন ছুরি দিয়ে ঘাড়ে আঘাত করেন।
সাইদুর রহমান আরো বলেন, ছিনতাইকারীদের ছুরিকাঘাত ও উপর্যুপরি লাথি, কিল ঘুষিতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। প্রায় ১৫ মিনিট অচেতন অবস্থায় ছিলাম। রাস্তাটি অন্ধকারাচ্ছন্ন থাকায় সেখান দিয়ে তেমন কেউ চলাচল করেনা। জ্ঞান ফিরলে আমি বন্ধুদের ফোন দেই। তারা উদ্ধার করে আমাকে মেডিকেলে নিয়ে যায়। পুরো ঘটনা মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘটে যায়। কাউকে চিনতে পারিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, অনেক দিন ধরেই এরকম কোনো ঘটনা ছিলো না। তারপরও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। পুলিশ প্রশাসনকে জানিয়েছি ব্যবস্থা নিতে। আমাদেরকে ঘটনাগুলো এড়াতে আরও সচেতন থাকতে হবে।