ঢাকাSaturday , 13 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

Link Copied!

সিলেট প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরের বৌলাই নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। তারা দু’জন ছোট নৌকা করে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে হারিদুল (৪৫) ও তার ছেলে তারা মিয়া (১০)।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ সদস্য শাহাব উদ্দিন জানান, সকালে বাবা ছেলে মিলে ছোট ডিঙি নৌকা নিয়ে বৌলাই নদীতে মাছ ধরতে যান। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এস আই) আরিফ রব্বানী বলেন, বজ্রপাতে নিহত বাবা ও ছেলের মরদেহ স্থানীয়রা নদী থেকে বাড়িতে নিয়ে আসেন। পারিবারিক ভাবেই তাদের দাফনের প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান তিনি।