ঢাকাSaturday , 13 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

Link Copied!

সাভার সংবাদদাতা : সাভারের আশুলিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে রবীন্দ্র নাথ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১২টার দিকে আশুলিয়ার গৌরিপুর দক্ষিণপাড়া এলাকায় আরক্রোপ ড্যানিম লিমিটেডের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রবীন্দ্র নাথ সাভারে বিরুলিয়ার দেউন সাইপারা এলাকার বিশম্বর নাথের ছেলে।
স্থানীয়দের বারত দিয়ে পুলিশ জানান, শনিবার ভোর রাতে গৌরিপুরের দক্ষিণপাড়ার একটি বাড়িতে চুরি করার সময় এলাকাবাসী জড়ো হয়ে কয়েকজন ধাওয়া দেয়। এসময় বাকিরা পালিয়ে গেলেও রবীন্দ্র নাথকে ধরে ফেলেন গ্রামবাসী। পরে উত্তেজিত জনতার গণধোলাইয়ে ঘটনাস্থলেই মারা যান রবীন্দ্র নাথ।
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই মো. নাহিদ হোসেন বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এইসব বিষয় সত্যতা যাছাই বাছাই চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।