ঢাকাWednesday , 10 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় মনিরুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবঞ্জ মহাসড়কে উপজেলার লস্করহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুল উপজেলার আতাহার গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। মনিরুল বসবাস করতেন গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ মহল্লায়। সেখান থেকে গরু নিয়ে উপজেলার বাসুদেবপুর যাওয়ার পথে তিনি দুর্ঘটনায় প্রাণ হারান।
গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গরু নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মনিরুলকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের গাছে আটকে যায়। ঘটনাস্থলেই মনিরুলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
ওসি জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। নিহতের পরিবার অবশ্য তার বিরুদ্ধে মামলা করতে চায়নি। তাই ময়নাতদন্ত ছাড়াই তারা মনিরুলের লাশ নিয়ে গেছেন।