ঢাকাTuesday , 9 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চন্দ্রায় পরিবহনে চাঁদাবাজি, আটক ৪

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড়ে পরিবহনে চাঁদাবাজি করার সময় ৪ ব্যক্তিকে আটক করেছে গাজীপুর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সময় তাদের নিকট থেকে উত্তোলনকৃত চাঁদার ৫ হাজার ৩৫৪ টাকা উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন- সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার টেকুয়াপাড়া এলাকার শুকুর প্রামানিক ছেলে শাহাদত হোসেন (৩৫), ময়মনসিংহের কোতয়ালী থানার কেওয়াটখালী এলাকার রইচউদ্দিন মিয়ার ছেলে জিহাদ হাসান (১৯), বগুড়া সদরের জামিলনগর এলাকার আব্দুর জব্বারের ছেলে রবিউল ইসলাম (২৫) এবং নেত্রকোনার কমলাকান্দা থানার পুটিকা এলাকার আব্দুল লতিফের ছেলে মোশারফ হোসেন সাগর (৩৬)। আটককৃতরা কালিয়াকৈর এবং গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় ভাড়ায় বসবাস করেন।
গাজীপুরের অতিরিক্ত পুরিশ সুপার আমিনুল ইসলাম জানান, চন্দ্রা মোড় এলাকায় কিছু লোক ট্রাক, কভার্ডভ্যান, কাঠের গাড়ি, গরু-ছাগলের গাড়ি ইত্যাদি থামিয়ে টাকা উঠাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ সোমবার রাতে সেখানে অভিযান চালায়। এ সময় গাড়ি থেকে চাঁদা উঠানোরত অবস্থায় ওই ৪ চাঁদাবাজকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে অবৈধভাবে উত্তোলনকৃত চাঁদার ৫ হাজার ৩৫৪ টাকা উদ্ধার করে। এ ব্যাপারে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এই কর্মকর্তা।