ঢাকাMonday , 8 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ট্রাকচাপায় নিহত ২

Link Copied!

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের ফকিরহাটে গরু বোঝাই ট্রাকের চাপায় রাব্বি শেখ (২০) ও জাহাঙ্গীর হোসেন (৪২) নামে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিন পথচারী।
সোমবার সকাল সাড়ে আটটার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার আট্টাকী বিশ্বরোডের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি শেখ ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের হোসেন শেখের ছেলে ও জাহাঙ্গীর হোসেন সৈয়দ মহল্লা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। আহতদেরকে আশঙ্ককাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পুলিশ জানাতে পারেনি।
বাগেরহাটের ফকিরহাট থানার ওসি মো. আবু জিহাদ বলেন, সোমবার সকাল সাড়ে আটটার দিকে মোল্লাহাট থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা গরু বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী রাব্বিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় পাশে দাঁড়িয়ে থাকা আরও চারজন আহত হন।
আহতদের উ্দ্ধার করে প্রথমে ফকিরহাট হাসপাতালে ও পরে অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জাহাঙ্গীর হোসেন নামে আরও একজন মারা যান। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।