ঢাকাMonday , 8 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : টঙ্গীতে শুভ আহম্মেদ (১৫) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার দিবাগত মধ্যরাতে টঙ্গী বিসিকের একটি শাখা রাস্তা থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
নিহত শুভ আহমেদ টঙ্গীর ফকির মাকের্ট এলাকার মো: রাজু মিয়ার ছেলে। তিনি বিসিকের একটি স্কুলের ৯ম শ্রেণির ছাত্র ছিলেন।
জিএমপির টঙ্গী পূর্ব থানার এসআই আব্দুস সালাম জানান, শুভ রোববার রাত ৯টার দিকে তার মাথার চুল কাটানোর কথা বলে বাড়ি থেকে বের হন। রাত ২টার দিকে বিসিকের একটি শাখা রাস্তায় তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের মাথায় ও শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরো জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘাতকদের আটক করতে অভিযান চলছে।