ঢাকাSunday , 7 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কামারখন্দে শ্রমিককে কুপিয়ে হত্যা

Link Copied!

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের কামারখন্দে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আমজাদ মন্ডল (৪০) নামে এক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দূর্বত্তরা।
রোববার ভোররাতে উপজেলার ঝাঐল ইউনিয়নের তেঘুরি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আমজাদ মন্ডল ওই গ্রামের মো. ফজেল মন্ডলের ছেলে।
নিহতের ভাগ্নে মো. নাজমুল হাসান জানান, পূর্ব শত্রুতার জের ধরে রোববার ভোররাতে তার মামা আমজাদ মন্ডলকে ডেকে বাড়ির বাইরে নিয়ে যায় এবং তার পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল ইসলাম বলেন, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।