চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামীকাল।
চট্টগ্রাম থেকে সরাসরি জেদ্দার উদ্দেশ্যে রোববার বিকেল সাড়ে ৪টায় প্রথম হজ ফ্লাইট ছেড়ে যাবে। প্রথম ফ্লাইটে যাবে ৪১৯ জন হজযাত্রী।
চট্টগ্রাম থেকে সর্বমোট ১৯টি হজ ফ্লাইট পরিচালিত হবে। বাংলাদেশ বিমান সূত্রে এ তথ্য জানা গেছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) খায়রুল কবীর জানান, রোববার শুরু হচ্ছে চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট। জেদ্দা ও মদিনার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে সর্বমোট ১৯টি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মাধ্যমে চট্টগ্রাম থেকে প্রায় ১০ হাজার হজযাত্রী হজে যাবেন। রোববার প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী জেদ্দার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবেন।

