কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৪ জুলাই) সকালে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর উত্তরপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ওই নারীর নাম মাবিয়া খাতুন (৩৫)। তিনি এলাকার আব্দুল মান্নানের স্ত্রী।
মাবিয়ার ভাসুর কিতাব আলী জানান, মাবিয়া সকালে তার বিশ্ববিদ্যালয় পড়–য়া ছেলে মামুনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন ফোনসেট চার্জে রেখে। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাবিয়ার ছেলে মামুন গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ¯œাতক শ্রেণিতে অধ্যয়নরত।

