ঢাকাThursday , 4 July 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায় একটি বাসভবনে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, যুবকের নাম শামীম হোসেন (২৫)। তিনি মধুপুর উপজেলার নারায়নপুর ইউনিয়নের কাইদকাই গ্রামের শাহজাহানের ছেলে। আকুরটাকুর পাড়ায় একজন চিকিৎসকের বাসভবনের তত্বাবধায়ক ও তার গাড়িচালক হিসেবে কাজ করছিলেন শামীম। বৃহস্পতিবার বেলা পৌণে ৩টার দিকে ওই বাসভবনের নিচতলার একটি কক্ষ থেকে শামীমের মৃতদেহ উদ্ধার করা হয়।
চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই ভবনের দ্বিতীয় তলায় চিকিৎসক সপরিবারে বাস করেন এবং একটি কক্ষে রোগী দেখেন। নিচতলায় একপাশে এক্স-রে কক্ষ ও অপর পাশে তার সহকারী, গাড়ীচালক ও অন্য কর্মীরা থাকেন। গত মঙ্গলবার থেকে শামীমকে কোথাও খুঁজে না পেয়ে শামীমের পরিবারকে বিষয়টি জানানো হয়। বৃহস্পতিবার দুপুরে বাসার নিচতলায় দুর্গন্ধ পাওয়া যায়। ঘরের ভেতরে ইঁদুর মরে রয়েছে কিনা সেটা দেখার জন্য সহকারী ও কর্মীদের বলা হয়। সায়েম নামের একজন কর্মী এক্সরে রুমের দরজা খুলতেই শামীমের ঝুলন্ত লাশ দেখে চিৎকার দেন। পরে লোকজন এসে পুলিশে খবর দেয়।
এ ব্যাপারে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের এসআই আশরাফ হোসেন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’