চট্টগ্রাম প্রতিনিধি : মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় দ্রুতগামি ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মামুন চৌধুরী (৩৫)। তাদের বাড়ি নগরীর বায়েজিদ থানা এলাকায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ট্রাকের ধাক্কায় গুরুতর আহত মামুনকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় ঘাতক ট্রাকটি।

